
চট্টগ্রাম সদর ঘাট নৌ থানা পুলিশ কতূক কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪শ বস্তা ইউরিয়া সার সহ ৩ জনকে করা হয়েছে।
বুধবার ভোরে মায়ানমারে পাচারের সময় সিএমপি কোতয়ালী থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠ বরাবর কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ইনচার্জ মোঃ আব্দুর রব জানান- অভিযানে ১টি কার্গো বোটে থাকা ৪শ বস্তা ইউরিয়া সার সহ তিনজনকে আটক করেছে নৌ পুলিশ।
আটককৃতরা হলো কক্সবাজার জেলার মহেষখালী উপজেলার সাবের গোনা গ্রামের মৃত আনজু মিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক প্রকাশ সেখান(৪৫) । হযরত আলীর পুত্র আবদুল হক (২৪), একই উপজেলার জমিলা গোনা এলাকার আবুল কাশেমের পুত্র নুরুল ইসলাম জাহেদ (১৬)। এ বিষয়ে কোতয়ালী থানায় মামলা হয়েছে। নদীতে নৌ অভিযান অব্যাহত রয়েছে।




