
লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া ১৭২ জনসহ মোট ২৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল খায়ের ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০ জন শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী ১৭২ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




