
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি সিএনজি গাড়ী উল্টিয়ে মোটরসাইকেল চালককে ধাক্কা দিলে সামনে থাকা চলতি একটি ১০ চাকার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (৫০) নামে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মণ্ডলের ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুষ্টিয়াগামী একটি সিএনজি উল্টিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সাথে সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন। হাইওয়ে থানার এসআই মহিদুল ইসলাম বলেন, ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাক ও সিএনজিকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




