
গাজীপুরের কালিকৈরের উপজেলা চত্বরে অবস্থানরত প্রতিবন্ধী আব্দুল মান্নান (৭৫) বলেন আমি ভিক্ষা করে খেতে চাইনা আমি ব্যবসা করে খেতে চাই । ভিক্ষা করা খুবই লজ্জাজনক একটি বিষয়। এই জন্য আমি মানুষের কাছে হাত পেতে টাকা রোজগার করতে চাইনা,ব্যবসা করে খেতে চাই।
তিনি উপজেলা চত্বরে একটি ওজন মাপার যন্ত্র নিয়ে এভাবেই ব্যবসা করে আসছিলেন হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি আর বসে বসে ব্যবসা করতে পারছিলেন না।
গোডাউনের বারান্দায় শুয়ে শুয়ে ওজন মাপার ব্যবসা করে আসছিলেন।
উপজেলার গোডাউনের বারান্দায় থাকে পড়ে থাকতে দেখে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান আজ (২০ সেপ্টেম্বর ) রবিবার তাকে একটি হুইল চেয়ার প্রদান করেন। প্রতিবন্ধী আব্দুল মান্নান যাতে করে হুইল চেয়ারে বসে বসে মানুষের ওজন মেপে কিছু অর্থ উপার্জন করে তার পরিবারের চার সদস্যকে নিয়ে কোনভাবে জীবনযাপন করতে পারেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিডি বুলেটিনকে জানান আমি অফিসে যাওয়ার টাইমে কয়েকদিন ধরে দেখতেছিলাম তিনি অসুস্থ হয়ে গোডাউনের বারান্দায় শুয়ে শুয়েই মানুষের ওজন মেপে যাচ্ছিলেন। তার এই অসুস্থতা দেখে আমি আমার অধিদপ্তর থেকে তাকে একটি চেয়ার দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তারই প্রেক্ষিতে তাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। তিনি যাতে এই চেয়ারে বসে বসে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের ওজন মেপে কিছু আয় রোজগার করতে পারে তারই উদ্দেশ্যে তাকে এই হুইলচেয়ার প্রদান করা হয় ।
সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীদের জন্য আমরা বিভিন্ন প্রকার সহযোগিতা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকেও এই প্রতিবন্ধী আব্দুল মান্নান কে আমাদের পক্ষ থেকে এই হুইলচেয়ারটি প্রদান করা হলো।
উপজেলা চত্বর এলাকায় উপস্থিত সুশীল সমাজের ব্যক্তিবর্গরা জানায় মানুষ মানুষের জন্য, একজন মানুষের বিপদে আরেকজন মানুষ এগিয়ে আসবে দেশবাসীর কাছে এমনটাই প্রত্যাশাসহ সমাজসেবা অধিদপ্তর থেকে যাতে অসহায় দরিদ্র মানবতার জীবন যাপন কারীদের পাশে তারা তারাই সেই প্রত্যাশাও করেন ।




