
দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে বিনামূল্যে গরুর বকনা বাছুর ও ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বড়কেশতলা উচ্চ বিদ্যালয় মাঠে মানব কল্যাণ সংস্থা (মাকস্ কুমিল্লা)র নাঙ্গলকোট শাখার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে এসব পশু বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় মাকস্ কুমিল্লার ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফ সি এম এ চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোঃ আনোয়ার উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ সাইফুল আলম, উপজেলা পল্লীসঞ্চয় ব্যংকের শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন, উপজেলা প্রতিবন্ধী অফিসের কর্তব্যরত ডা, মোঃ আরিফ হোসেন, বড়কেশতলা হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার দাসপ্রমুখ।
বিতরণ কার্যক্রমের শুরুতে পশু পালন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন উপজেলা ভেটেরিনারি সার্জন।
অনুষ্ঠান পরিচালনা করেন মার্কস নাঙ্গলকোট শাখা নির্বাহী পরিচালক এ কে এম শামীম উদ্দিন।




