
জয়পুরহাটের কালাই উপজেলায় জিয়া সাইবার ফোর্সের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক এমরান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক খালিদ আহমেদ কাইয়ুম।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জিয়া সাইবার ফোর্সের জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো. মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আশিক কুমার যৌথ স্বাক্ষরে কমিটিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টনের পাশাপাশি সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য রাখা হয়েছে। কমিটির পূর্ণাঙ্গ তালিকা এ প্রতিবেদকের হাতে রয়েছে।
এ বিষয়ে জিয়া সাইবার ফোর্সের জয়পুরহাট জেলা শাখার সহ-আইনবিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম বলেন, কালাই উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৭১ সদস্যের এ কমিটি কাজ করবে। সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দলীয় ভাবমূর্তি ইতিবাচক রাখতে কমিটির সদস্যরা ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করছেন।




