
নাটোরের গুরুদাসপুরে কাতার চ্যারিটি কর্তৃক ইকোনমিক ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জীবিকা উন্নয়নের লক্ষ্যে অস্বচ্ছল ও অসহায় ২১ জনের মাঝে সিএনজি, ট্রাইসাইকেল ও গম ভাঙানো মেশিন, শতবর্ষী ১১জন নারী-পুরুষকে ১০ হাজার করে সরকারি অনুদানের চেক ও ৫৭ জন গ্রাম পুলিশের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে এসব অনুদান বিতরণ করেন মো. আব্দুল আজিজ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, কাতার চ্যারিটির প্রতিনিধি গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম।
এছাড়া সুবিধাভোগী উদ্যোক্তা শাহারা বেগম, সালমা আক্তার, মুক্তার হোসেন ও শাহীন আলম তাদের জীবনের করুণকাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন।




