
কুমিল্লার তিতাসে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠন আওয়ামী লীগের ৮জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। উপজলার বিভিন্ন স্থান থেকে তাদের আটকের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
তিতাস থানা সূত্রে জানা যায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিষিদ্ধ কার্যক্রম জড়িত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮জনকে আটক করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর থেকে সারাদেশের ন্যয় এ অভিযান তিতাসেও অব্যাহত আছে।
আটককৃতদের মধ্যে রয়েছে- উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাদেক হোসেন শাওন, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য আবুল হোসেন, জগতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ খোকন মেম্বার, বলরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান সরকার ও ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. ফারুক সরকার।
তিতাস থানার ওসি মমিনুল হক জানান, উপজেলার শান্তি শৃঙ্খলা, জননিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের নির্দেশনায় এই কার্যক্রম চলমান আছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে।




