
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের নিয়মিত অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিল অভিযানে ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানা সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে একজন জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি। আদালতের রায় অনুযায়ী তার ৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে।
এছাড়া পূর্বের একটি মামলায় একজন এবং নিয়মিত একটি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিনজনকেই আদালতে পাঠানো হয়।
স্থানীয় সচেতন মহলের দাবি উখিয়া থানা পুলিশের নিয়মিত এই অভিযান যদি অব্যাহত থাকে তাহলে সন্ত্রাস দমন,মাদক, সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকবেন।
গ্রেপ্তারের বিবরণ
- জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি: ১ জন (৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড)
- পূর্বের মামলায় গ্রেপ্তার: ১ জন
- নিয়মিত মামলায় গ্রেপ্তার: ১ জন
- সর্বমোট গ্রেপ্তার: ৩ জন
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আদালতের ওয়ারেন্ট কার্যকর করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




