
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বেলাবো উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী অপশাসন, দেশবিরোধী ষড়যন্ত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আতাউর রহমান বাচ্চু, মোঃ রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক সুমন ফকির রাজ, ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন,সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, "ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে বিতাড়িত ও নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এখনো দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য নানা ধরনের অপচেষ্টা ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।"
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বেলাবোরের মাটিতে নিষিদ্ধ কোনো সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যেকোনো মূল্যে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচারী শক্তির অপতৎপরতা রুখে দেওয়া হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বেলাবো উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ উৎসুক জনতা উপস্থিত




