
নরসিংদীর বেলাবোতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেসের সভাপতিত্বে উপজেলার ২৬ টি পূজা মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন করা যায় এ নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মন্ডপের সিসি ক্যামেরা বাধ্যতামূলক বলে সিদ্ধান্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভা, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার, বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার খাদিজা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।




