
রাউজানের দ্বীনি ও সেবামূলক প্রতিষ্ঠান আল-ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন আর বিশৃংঙ্খলা নয়, সমাজের শান্তি,সমৃদ্ধির জন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার সমাজিক ও মানবিক সংগঠন রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় এই সেবাদান কর্মসূচি আয়োজন করা হয় গহিরা দক্ষিণ দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন রাউজান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.ওমর ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হারুন অর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এম.এ হালিম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম,জামায়েত ইসলামীর উপজেলা আমীর শাহজাহান মঞ্জুপ্রমূখ।




