
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৫৮) নামের এক কৃষক ২দিন পর পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মা নদীর ধার থেকে তার লাশ উদ্ধার করেছে।
রোববার সকাল ১০টার সময় উজির মণ্ডলের লাশ উদ্ধার করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। উজির মণ্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া (মণ্ডলপাড়া) গ্রামের মৃত খেদের আলী মণ্ডলের ছেলে।
নৌকায় থাকা ব্যক্তিদের ভাষ্য ও আসাদুল মালিথা বলেন, প্রতিদিনের মতো তিনি পদ্মা নদী পার হয়ে ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের জন্য যাচ্ছিলেন। মাঝনদীতে হঠাৎ বড় একটি ঢেউ নৌকায় আঘাত করলে সেটি ঘুরে যায়।
এ সময় নৌকার হাল ধরে থাকা উজির মণ্ডল ছিটকে নদীতে পড়ে যান। কিছুক্ষণ পর নৌকায় থাকা অন্যরা প্রায় ৫০ হাত দূরে তাকে পানিতে দেখতে পান। তিনি তাঁদের দিকে হাত দিয়ে ইশারাও করছিলেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় নৌকা ঘুরিয়ে তাঁর কাছে যাওয়া সম্ভব হয়নি। নৌকায় উজির মণ্ডলের সঙ্গে ৩জন সঙ্গী ছিলেন। তাঁরা হলেন, হযরতুল্লাহ, আসাদুল মালিথা ও আতিয়ার বিশ্বাস।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, ২দিন পর উজির মণ্ডল এর লাশ উদ্ধার করেছে।
আব্দুর রাজ্জাক রাজা বলেন, আমার ছোট ভাই উজির মণ্ডলের লাশ পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মা নদীর ধার থেকে তার উদ্ধার করেছে।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মা নদীর ধার থেকে লাশ উদ্ধার করেছে।
ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, তার পরিবার সুত্রে জানা গেছে উজির মণ্ডল (৫৮) নামের এক কৃষক ২দিন পর পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া নদীর ধার থেকে তার উদ্ধার করেছে।




