
চট্টগ্রামের আনোয়ারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট ও ইসলামী ছাত্র সেনার ব্যবস্থাপনায় শনিবার সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স), ফাতেহায়ে ইয়াজদাহুম শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ারা ইসলামিক ফ্রন্টের সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিচ আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআাত এর কেন্দ্রিয় পরিষদের নির্বাহী সদস্য কাজী মাওলানা জাকের হোসাইন আনসারী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট এর ভাইস চেয়ারম্যান এস এম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহিম আত্তারী, যুগ্ন-মহাসচিব স ম হামেদ হোসাইন, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা মহিউদ্দিন হাশেমী, পীরজাদা এরশাদুল্লাহ রজায়ী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স ম শওকত আজিজ।
সেমিনারে আরো আলোচনা করেন এম ওয়াহেদ মুরাদ, এইচ এম আব্দুল মান্নান এস এম নজরুল ইসলাম, মাস্টার জামাল উদ্দিন, ছাত্রনেতা কাজী মুহাম্মদ ইফাজ উদ্দিন, মাওলানা সেলিম উদ্দিন আনোয়ারী, উপাধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন আনোয়ারী, মাওলানা মহিউদ্দিন তাহেরি, মাওলানা ইদ্রিচ তাহেরি, মাওলানা নুরুজ্জামান আল কাদেরী, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, গাজী মাওলানা মোজাম্মেল হক কাদেরী, প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম নুরুল আবছার কফিল ও সচিব স ম সিরাজুল মনির প্রমুখ। প্রধান অতিথি অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেন ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিয়ে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।




