
নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) এলাকার মোঃ ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর মোঃ সাব্বির হোসেন ও ক্রেতা এবং হেফাজতকারী মোঃ ফরহাদ হোসেন (ছবিতে সাদা সার্ট পরিহিত) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) রেজাউল ইসলাম রেজা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার পর জেলহাজতে পাঠানো হবে।




