
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।এছাড়া স্থানীয় স্কুল, মাদ্রাসা, কিয়াংঘরে আর্থিক সহায়তা ও ছাত্রদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং অসহায় দুঃস্থদের মাঝে রেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।
কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়,গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ঔষধ বিতরণ, স্থানীয় স্কুল, মাদ্রাসা, কিয়াংঘরে আর্থিক সহায়তা ও ছাত্রদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী এবং অসহায় দুঃস্থদের মাঝে রেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন,বিজিবি হবে “সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এর বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজার রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় (২৯ সেপ্টেম্বর মঙ্গলবার) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পযর্ন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এর নেতৃত্বে ২ জন অভিজ্ঞ ডাক্তার এর তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্ত এলাকায় বসবাসরত প্রায় ৩৩০ জন অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
অধিনায়ক বলেন, বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময় সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।




