
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে এবং মাসুম হোসেন অপুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সড়ক নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাসুদ বেপারী, সার্ভেয়ার কামাল হোসেন, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল শেখ, যুব বিষয়ক সম্পাদক কাজী তামিম, কার্যকরী সদস্য মো. শাকিল হোসেন, মো. কুদ্দুস শেখ, কামাল হোসেন বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, চালকদের সচেতনতা বৃদ্ধি, যানবাহন চলাচলে নিয়ম-কানুন মেনে চলা এবং পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।



