
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে ৩৬তম ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লিছা চাকমা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে বক্তব্য প্রদান কালে তিনি বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস।
তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও সমাজ সব পর্যায়েই প্রবীণদের সম্মান ও উপযুক্ত মর্যাদা দিতে আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে। সরকার প্রবীণদের আত্নমর্যদা সম্মান প্রদর্শন করেছেন। বয়স্ক ভাতা নিয়মিত প্রদান করে আসছেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান, প্রাণী সম্পদ অফিসার আবদুল নোমান, সাংবাদিক আজগর আলী খান, জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা প্রমুখ।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নাগরিকরা উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার পর সমাজ সেবা বিভাগের উদ্যােগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋন গ্রহীতাদের ২১ জনের মধ্যে দশ লক্ষ ৮০ হাজার টাকা ঋন প্রদান করা হয় ।




