
নড়াইলের লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে ৪দিনব্যাপী স্কাউট ক্যাম্প মহা তাবুজলসার মাধ্যমে শেষ হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহা তাবুজলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (সাবেক)
মো: আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সভাপতি (সাবেক) মিলু শরীফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন
যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যাসহ প্রমূখ।
প্রায় দু'ঘন্টাব্যাপী মহা তাবু জলসা অনুষ্ঠানে স্কাউট ও গার্লস গাইড সদস্যরা "ময়নার বিয়ে" ও "সর্বনাশা মোবাইল" নামক দুটি নাটক উপস্থাপন করে। এছাড়াও মহা তাবুজলসা অনুষ্ঠানে কৌতুক, নাচ,গান পরিবেশন করে।
এর আগে রবিবার ৪ দিনব্যাপী স্কাউট ক্যাম্পের
উদ্বোধন করা হয়। দোয়েল, ময়না, টিয়া, বাঘ ও সিংহ উপদলে বিদ্যালয়ের ৫৪ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করে। এর মধ্যে ৫২ জনকে সদস্যকে দীক্ষা প্রদান করা হয়। ৪ দিনব্যাপী স্কাউট ক্যাম্পে অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল ট্রুপ মিটিং, হাইকিং, আনন্দ ভ্রমণ, তাবু কার্যক্রম ও সাজসজ্জা প্রভৃতি।




