
দেশের উত্তরাঞ্চলের জনপদ নীলফামারীর সৈয়দপুরে অক্টোবরের শুরু হতে না হতেই শীত হাতছানি দিচ্ছে। রাত ঘনিয়ে আসার সাথে সাথেই এখানকার জনপদে নেমে আসছে কুয়াশা। সকালে কুয়াশাচ্ছন্ন থাকছে এখানকার জনপদ। কুয়াশার সাথে ঠান্ডা অনুভূতি দেখা দেয়ায় রাতের বেলায় অনেককেই ব্যবহার করতে হচ্ছে কাথা অথবা পাতলা কম্বল। কেউ কেউ বাইরে বের হতে গায়ে জড়িয়ে নিচ্ছেন মোটা কাপড় বা ফুলহাতা শার্ট। গত বুধবার গভীর রাত থেকে এ জনপদে ঘন কুয়াশা আর গরম অনুভূতি কম হচ্ছে। তবে গত দুদিন সেই আবহায় একটু কম মনে হয়েছে।
স্থানীয় যুবক রশিদুল ইসলাম, অমিত হাসানসহ অনেকে জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধা থেকে গরম অনুভূতি কম হওয়ায় তারা এখন ফুল সার্ট পরা শুরু করেছেন।
আবেদ আলী নামের অরেক প্রবিণ ব্যক্তি বলেন, আমি এখন ঠান্ডর অনুভূতি পাচ্ছি। এবার বর্ষা মৌসুমে সৈয়দপুরে তেমন বৃষ্টি না হওয়ায় এখানে শীত মৌসুমে ঠান্ড বাড়বে এমন ধারণা করেন তিনি।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) সর্ব নিম্ন ২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওই দিন বিকেল ৩টায় রেকর্ড করা হয়েছে ৩০.০ ডিগ্রী সেলসিয়াস। আর বৃহস্পতিবার (০১ অক্টোবর) সর্বনি¤œ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রী সেলসিয়াস। এসময় তিনি জানান, ১৫ অক্টোবরের পর শীত শুরু হয়ে যাবে।




