
মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ-২০২৬ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডলকে উপহার দিয়েছে মুকসুদপুর প্রেসক্লাব।
সম্প্রতি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর হাতে এ উপহার তুলে দেন প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন এবং কার্যকরী সদস্য নূর আলম শেখসহ অন্যান্য সাংবাদিক।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি সাংবাদিকদের অংশগ্রহণে প্রেসক্লাবের উদ্যোগে মংলা ও সুন্দরবন আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়। ওই ভ্রমণের স্মৃতি ধরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শন হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উপহার প্রদান করা হচ্ছে।
উপহার গ্রহণকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি সাংবাদিকদের এ ধরনের সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন।




