
নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজারে সাম্প্রতিক ভাঙচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি আমাইতাড়া বাজারে গিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।
এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, কোনো অপরাধীর কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
এ সময় তিনি পুলিশ প্রশাসনকে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশ দেন।
পরিদর্শনকালে মাওলানা আতাউর রহমানসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




