
নওগাঁর ধামইরহাটে শারদীয় দূর্গাপুজার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি জনাব সামসুজ্জোহা খান।
১৭ অক্টোবর( শনিবার) সন্ধ্যা সাডে ৬ টায় ধামইরহাট উপজেলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পুজো মন্ডপ গুলো পরিদর্শন করেন এবং পুজো উৎযাপনের প্রস্তুতি আইন শৃংখলার পরিবেশ বিষয়ে এবং সার্বিক আইন শৃংখলার সহযোগিতার খোজখবর নেন। এক শুভেচ্ছা বাতার্য় তিনি বলেন শারদীয় দূর্গাপুজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়,এটি বাংগালী আবহমান সাংস্কৃতিক, সংগীত,ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক ।
এ উৎসব মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ,ভালবাসা,ও ঐক্যের বন্ধনকে আরো সুদৃঢ় করে। ধর্ম - বর্ন নির্বিশেষে সবার অংশ গ্রহনে দূর্গাপুজা হয়ে উঠে আনন্দ,সৌহার্দ্য, মিলন মেলা। তিনি পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ সহ দায়িত্ব শীল ভুমিকা পালনের আহবান জানান।
এ সময় তার সংগে ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী শামীমা পারভীন পলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ । পুজো মন্ডপ গুলোতে কোন প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে সে দিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।




