
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে ভামদা গ্রামে টাংগন নদীর উপর প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুরঘাট ব্রীজ অবশেষে জনগনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান (জাহিদ) আনুষ্ঠানিক ভাবে এ ব্রীজ উম্মুক্ত করে দেন।
কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান (মিঠু) সঞ্চালনায় ব্রীজ উদ্বাধনী সভায় বক্তব্য দেন, এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী সফিকুল আলম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু গৌতম চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মইনুল হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা মহিলা দলের আব্বা কুলসুম বেগম সদস্য সচিব মাহফুজা আক্তার।
উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম জানান, ব্রীজটি নির্মাণের ফলে কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের ১৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের নদী পারাপার সহজ হবে।




