
নওগাঁর ধামইরহাটে "শিক্ষকদের পেশার সুরেক্ষা মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গডার ৬০ বছর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং মাধ্যমিক, প্রাথমিক, ও মাদ্রাসার শিক্ষক সমিতির সার্বিক সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি রালি বের করে উপজেলা প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ প্রমুখ। এছাডাও উপজেলার কলেড, মাধয়মিক, প্রাথমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন শিক্ষককেরা জাতি গঠনের কারিগর। জাতির অগ্রগতির মুল ভিত্তি হলো মানসন্মত শিক্ষা। আর মানসন্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষককের শুধু পাঠদান করেন না,তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, ও দেশপ্রেমিকতার শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষকদের ভুমিকা অপরিসীমা।




