
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
যুবদল নেতা মোবাশ্বের আহমেদের ব্যবস্থাপনায় কাতার চ্যারিটির অর্থায়নে সোমবার (৫ অক্টোবর) পৌর শহরের দেবগ্রাম মাজহারুল হক দারুল উলুম মাদরাসার হলরুমে দিনব্যাপী ফ্রী আই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দৃষ্টি আই হাসপাতালের চিকিৎসক রোগী দেখেন। পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষ সেবা নিতে আসেন।
সকালে আই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদউল ইসলাম,বিএনপি নেতা হুমায়ন কবির।
বক্তারা বলেন, এই ফ্রী চক্ষু ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। যারা হয়তো জেলা শহরে গিয়ে চিকিৎসা করাতে পারে না তারা এখানে চোখের চিকিৎসা নিতে পারছে। চোখের চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে ছোট বাচ্চাদের চোখের সমস্যা হচ্ছে। চোখ মূল্যবান সম্পদ। এ ধরনের ক্যাম্প যত বেশি হবে সাধারণ মানুষ উপকৃত হবে। বক্তারা আয়োজকদের প্রশংসা করেন।




