
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রিজের নিচে কচুরিপানার নিচে কাদার মধ্যে লুকানো অবস্হায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি। বুধবার (১৪অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে তিতাস নদীর পূর্বপাড়ে কাদার নিচ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, বুধবার রাতে জেলা শহরের শিমরাইলকান্দি প্রথম ব্রিজের কাছে অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রিজের নিচে তিতাস নদীর পূর্বপাড়ে কচুরিপানার নিচে কাদার নিচ লুকানো অবস্হায় একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লিডবল শর্টগান কার্তুজ ও একটি ৭.৬২ চায়না রাইফেল কার্তুজ পরিত্যক্ত অবম্হায় উদ্ধার করা হয়। এ সময় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।



