
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগড়ি ও আর্থিক সহযোগীতায় রেইজ প্র্রকল্পের শিক্ষানবীশ ও ওস্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে প্রকল্পের নির্বাচিত বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থী ও ওস্তাদদের অংশগ্রহণে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক শামছুল আলম খান এর সভাপতিত্বে টিইএসও মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ ম মোস্তাফিজুর রহমান, পিকেএসএফ এর প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল-আলম, ডিএসকের উপ প্রধান (ঋণ) সুমন কুমার হাওলাদার, প্রোগ্রাম কর্মকর্তা রাখী ম্রং, আঞ্চলিক ব্যাবস্থাপক নজরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী রুপন কুমার সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এই প্রকল্পের আওতায় তরুণ-তরুণীরে দক্ষতা উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেয়া, রেইজ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো যার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগড়ি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা, সম্ভাবনাময় ও উপযুক্ত শিক্ষানবীশ ও ওস্তা নির্বাচন, প্রকল্প সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহী তরুণ-তরুণীদের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা।




