
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাঁরা এমপি দিপুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বুধবার (৭ অক্টোবর) কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির মূল দলের পদপ্রার্থী মতিন ভূঁইয়ার পক্ষ থেকে নেতাকর্মীরা সংসদ সদস্যের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা কাঞ্চন পৌর এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে এমপি দিপুর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কাঞ্চন পৌর এলাকার সড়ক যোগাযোগের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সেবা বৃদ্ধি ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎকালে মতিন ভূঁইয়া বলেন, রূপগঞ্জের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে কাঞ্চন পৌর এলাকার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। বিশেষ করে ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, কাঞ্চন পৌর এলাকার সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবা ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন হলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও সহজ হবে। এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
মতিন ভূঁইয়া আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা একটি বড় সামাজিক দায়িত্ব। শুধু প্রশাসনিকভাবে মাদক নিয়ন্ত্রণ করলেই হবে না, পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদেরও সম্মিলিতভাবে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এলাকার তরুণদের খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কাঞ্চন পৌর এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় পর্যায়ের সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
নেতাকর্মীরা বলেন, কাঞ্চন পৌর এলাকার উন্নয়নে এমপি দিপুর সঙ্গে সমন্বয় করে কাজ করতে তাঁরা আগ্রহী। এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
এ সময় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী নাজমুল, মোহাম্মদ আলী, হযরত আলী, দুখু, সজিব, কাজল, শফিক, শাহ-আলম, মেহেদী হাসান, বিজয়, মাহাবুব ভূঁইয়া, ছায়েম, জনী, আবু ভূঁইয়া, আলামিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




