
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বরিশালের উজিরপুরে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
সভায় বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। ইউএনও মোঃ আলী সুজা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
সভায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উজিরপুর মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




