
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ শুক্রবার (৯ অক্টোবর) বিভিন্ন মামলায় ৭ আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
প্রেরণকৃত আসামিরা হচ্ছে, উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকার ইব্রাহিমের ছেলে কাইয়ুম, ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্য বালিয়াপাড়ার কামালের ছেলে আকাশ, একই এলাকার মিলনের ছেলে হৃদয়, আড়াইহাজার পৌর সদরের গাজীপুর এলাকার ইসলাম মিয়ার পুত্র নুরু হোসেন, মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার শেখ রফিকের পুত্র নজরুল ইসলাম, দুপ্তারা ইউনিয়নের গির্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল ও আড়াই হাজার পৌর সদরের কামরাণীচর গ্রামের নুরু মিয়ার ছেলে রমজান মিয়া।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রয়েছে।




