
নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে রাফি শাহারিয়া (৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে শহরের লোহাগড়ার মদিনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি শাহারিয়া উপজেলার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে। সে স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায় রাফি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।
তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



