
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মালিহা নামের সাড়ে (৩) বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর দের টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মালিহা ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের আব্দুল মালেকের একমাত্র কন্যা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,পরিবারের সদস্যদের অগোচরে তার নিজ ঘরের উত্তর পাশে শিশুটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে গেলে পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে ওই পুকুর ভাসতে দেকে উদ্ধার করেন তাৎক্ষণিক দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃআবিদা নাসরিন জিতু শিশুটিকে মৃত ঘোষণা করেন।



