
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পল্লী উন্নয়ন (বিআর ডিবি'র) ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় দুই দিনব্যাপী দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা বিআরডিবির নিজস্ব হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এছাড়া বৃহস্পতিবার শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা ৯ই অক্টোবর প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সদর দপ্তরের মহাপরিচালক একেএম তারেক (অতিরিক্ত সচিব)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার ভূমি শামসুন নাহার শিলা, কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, পল্লী উন্নয়ন সমবায় সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় সমিতির সদস্যদের মাঝে ঋণ হিসেবে নগদ টাকা বিতরণসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।




