
ময়মনসিংহের ভালুকায় মাছের ফিসারিতে সাঁতার কাটতে নেমে উদয় (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা শফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা।
উদয় স্থানীয় নাসির মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে মাছের ফিসারিতে সাঁতার কাটতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় উদয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




