
নরসিংদীর শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে মোবাইল কোর্ট। এসময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
অভিযানে ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানসির বিল্লাহ এবং শিবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসিল্যান্ড সামিউর রহমান




