
সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করন প্রস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সোলাইমান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান প্রমুখ।
প্রেসকনফারেন্সে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প। এটি বাস্তবায়নে সকলে সহাযোহিতা প্রয়োজন। আমাদের শিবপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শুমারী পরিচালনার জন্য ১২৮জন তথ্য সংগ্রহকারী ও রিজার্ভ হিসেবে ১৩জন তথ্য সংগ্রহকারী এবং ১৩জন সুপারভাইজার ও রিজার্ভ হিসেবে ১জন সুপারভাইজার মিলিয়ে মোট ১৪১জন মূল দায়িত্ব ও ১৪জন রিজার্ভ দায়িত্বে স্বেচ্ছাসেবী নিয়োজন সম্পন্ন করা হয়েছে।
প্রথম ধাপে দুলালপুর, বাঘাব ও আইয়ুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর শুমারী শুরু হবে।




