
২৪ আগস্ট দুপুরে শেরপুর সদর উপজেলার নওহাটা এলাকায় বিসিক, শেরপুরে অবস্থিত ‘ইউনিক ফিস অ্যান্ড পোল্ট্রি ফিডস’ নামের মৎস্য ও পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শেরপুর সদর, ডা. পলাশ কান্তি দত্ত এবং শেরপুর সদর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।




