
সিটিজেন্স ব্যাংক পিএলসির ‘ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, অর্জন মূল্যায়ন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন।
সম্মেলনে গত ত্রৈমাসিকের ব্যবসায়িক কার্যক্রমের সমন্বিত পর্যালোচনা করা হয়। এ সময় উল্লেখযোগ্য সাফল্যগুলোর পাশাপাশি উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া অবশিষ্ট নয় মাসের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বাস্তবভিত্তিক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং কৃষিবান্ধব খাতে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। তাঁরা ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জন, সেবার মানোন্নয়ন এবং পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।




