
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভানুয়াতুর মধ্যাঞ্চলের উপকূলের কাছে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভানুয়াতুর মালাম্পা প্রদেশের নরসুপ শহর থেকে প্রায় ১০২ কিলোমিটার উত্তর-পূর্বে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই কম্পনের আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
উল্লেখ্য, ভানুয়াতু প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলের কাছে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।




