
রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। এ প্রেক্ষিতে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এমন ঘোষণার পর ‘ক্ষমতা’ নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টা ৩৪ মিনিটে দেওয়া ওই পোস্টে নুসরাত খান লেখেন, “Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.”
বাংলায় এর অর্থ দাঁড়ায়, “যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটা সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন।”
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত নুসরাতের পোস্টে প্রায় ২৩ হাজার রিঅ্যাকশন ও ৮০০ কমেন্টস পড়েছে। এ ছাড়া পোস্টটি প্রায় ৪০০ শেয়ার হয়েছে।




