
দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলিমুদ্দিন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে চাতরাপাড়া মাহিদ একাদশ ২-১ গোলে কসবা মাহির একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় চাতরাপাড়া মাহিদ একাদশ ও কসবা মাহির একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ২-১ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে চাতরাপাড়া মাহিদ একাদশ। রানার্সআপ হয় কসবা মাহির একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য ও দিনাজপুর জেলা জাতীয়তাবাদী নবীন দলের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, জাতীয়তাবাদী নবীন দলের জেলা শাখার সহ-সভাপতি মো. জুলফিকার রহমান বাবু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ রানা, জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. মঞ্জুর মুর্শেদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. সহিদুল ইসলাম তাজ এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রশিদ, জাতীয়তাবাদী নবীন দলের সাংগঠনিক সম্পাদক মো. ইনসান আলী, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শামিম আহমেদ, জেলা যুবদলের সদস্য মো. জুলহাজ হোসেন, এন.এ মার্কেট কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. উজির হোসেন এবং সদর উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. রায়হান হিন্নুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল কাদের, মো. মাহমুদুল হাসান, সমাজসেবক মো. সৌরভ আলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও মাহুতপাড়া ফুটবল ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন এবং পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।




