
নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে একজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দ্বীননাথপাড়ায় এ ঘটনা ঘটে।
শিশু আফসানা খানম (৫) পাশ্ববর্তী শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিনের মেয়ে।
স্বজনরা জানিয়েছে, গত সোমবার আফসানা তার মায়ের সঙ্গে লাহুড়িয়ার দ্বীননাথপাড়ায় নানা মৃত আ: রাজ্জাক শেখের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অলক্ষ্যে খেলাধুলা করার সময় আফসানা নানা বাড়ির অদূরে একটি পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় আফসানার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




