
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইছামতী নদীতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য খাতের উন্নয়ন ও নদীর দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও নির্দেশনার কথা তুলে ধরা হয়।
এ সময় মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি ও উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আয়োজনে নেতৃত্ব দেন শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম দিপু। এছাড়া, অনুষ্ঠানে জেলা-উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয়রা অংশ নেন।




