
মানিকগঞ্জের শিবালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পাওয়ার গ্রিড মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমির হোসেন।
এ সময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে রূপসা মাদক নির্মূল কমিটির কমিটির আহ্বায়ক আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুস ছাত্তার, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউদ্দিন মহি, উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রবিউল বারী হিরু, শাকরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বেজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী জনপ্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।




