
উজিরপুর পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. আলী সুজা। উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তারসহ সংশ্লিষ্টরা।
সভায় ড্রেন-নালা পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি নাগরিকেরা নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলেই জলাবদ্ধতা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।




