
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রুপম দাস তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিনি ৪১তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা।
এর আগে তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি অফিস) সিনিয়র সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (LAO) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।




