
আটপাড়া উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকতা আশরাফুল কবিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় সংসদ সদস্য, ১৫৯, নেএকোণা ৩ ( আটপাড়া - কেন্দুয়া) ও মুখ্য উপদেষ্টা, উপজেলা আইনশৃঙ্খলা কমিটি, আটপাড়া।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় । আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উওম কুমার পাল, উপজেলা প্রকৌশলী মুক্তাসিম বিল্লাহ, আটপাড়া থানা অফিসার ইনচার্জ জোবাইদুল আলম, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সোহেল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এ সময় প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, উপজেলার উন্নয়ন ও মানুষের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে আমাদের সমন্বয় আরো জোরদার করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা একসঙ্গে কাজ করতে চাই।




