
নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীকে আজীবন দাতা সদস্য এবং চারজন সাংবাদিককে সাধারণ সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২২ সালে স্থগিত করা একজন সদস্যের সদস্যপদ পুনর্বহালের সিদ্ধান্তও নেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় দীর্ঘ আলোচনা শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় সদস্যপদসহ প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
নতুন সাধারণ সদস্য হিসেবে অনুমোদন পাওয়া চারজন হলেন—দৈনিক প্রলয়ের উপজেলা প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম উজ্জ্বল, দৈনিক ইনকিলাবের কেন্দুয়া উপজেলা সংবাদদাতা কোহিনূর আলম, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি মো. রুকন উদ্দিন এবং দৈনিক একুশে নিউজের স্টাফ প্রতিবেদক মো. মনিরুল ইসলাম আকন্দ সোহেল।
এ ছাড়া দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবিরের স্থগিত সদস্যপদ পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ২০১৭ সালের পর সোমবার প্রথমবারের মতো নতুন করে চারজনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো। এর আগে ২০১৯ সালে আজীবন দাতা সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। এছাড়া ২০২২ সালে স্থগিত করা সদস্যপদটি পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি সুনীল পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, অর্থ সম্পাদক মতিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ভূঁঞা, সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী চৌধুরী কাজল, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ, সম্মানিত সদস্য আশরাফ উদ্দিন ভূঁঞা, শাহজাহান মিঞা, মুজিবুর রহমান কিবরিয়াসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান বলেন, দীর্ঘ সময় পর কার্যকরী পরিষদের সর্বসম্মতিক্রমে একজনকে আজীবন দাতা সদস্য, চারজনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এবং একজনের স্থগিত সদস্যপদ পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করতে সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




