
গোবিন্দগঞ্জে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪১৫ ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪১৫ কার্যালয়ের সামনে ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪১৫ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান বকস দুদু, প্রধান বক্তা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খাঁন।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ফারুক কবির। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর ও রাজশাহী আঞ্চলিক কমিটির আহবায়ক আব্দুল হামিদ মিটুল।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি লাবু মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি এ্যাড আমিনুল ইসলাম ফকু, পলাশবাড়ী সাদুল্ল্যাপুর মটর শ্রমিকের সভাপতি মোশফেকুর রহমান রিপন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহীন প্রমুখ।
এসময় গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।




